Monday, April 12, 2021

৩৬ রাকাত তারাবিহ?

তারাবীহ (আরবি: تَرَاوِيْحِ‎‎) শব্দটির একবচন 'তারবীহাতুন' (আরবি: تَروِيْحَة‎‎)। এর আভিধানিক অর্থ বসা, বিশ্রাম করা, আরাম করা। তারাবীহ বা কিয়ামুল লাইল হল রাতের সালাত যেটি মুসলমানগণ রমজান মাসব্যপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর পড়ে থাকেন। তারাবীহ সালাতের পর বিতর সালাত পড়া হয়।
তারাবি ২০ রাকাত হওয়ার ব্যপারে ২৩টি সহীহ হাদীস গ্রন্থ হতে মোট ৭টি দলিল প্রদান করা হয়েছে। তারাবির ব্যপারে এ সকল দলিল খণ্ডন করার ব্যপারে আহলে হাদীস ভাইদের প্রতি ওপেন চ্যালেঞ্জ রইলো।


বাংলাদেশে তারাবীহর নামাজের দুটি পদ্ধতি প্রচলিত। একটি খতম তারাবীহ আর অন্যটি সূরা তারাবীহ। খতম তারাবীহর ক্ষেত্রে সম্পূর্ণ কুরআন পাঠ করা হয়। খতম তারাবীহর জন্য কুরআনের হাফিযগণ ইমামতি করেন। সূরা তারাবীহর জন্য যেকোন সূরা বা আয়াত পাঠের মাধ্যমে সূরা তারাবীহ আদায় করা হয়।

Friday, April 9, 2021

রমযান ও রোযা : গুরুত্ব ও ফযীলত

হিজরীবর্ষের নবম মাসটির নাম রমযানুল মুবারক। এ মাসের মর্যাদা ও মাহাত্ম্য বলার অপেক্ষা রাখে না। এ মাস আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের উত্তম সময়, পরকালীন পাথেয় অর্জনের উৎকৃষ্ট মৌসুম। ইবাদত-বন্দেগী, যিকির-আযকার এবং তাযকিয়া ও আত্মশুদ্ধির ভরা বসন্ত। মুমিন বান্দার জন্য রমযান মাস আল্লাহ তাআলার অনেক বড় নিআমত। তিনি এই মাসের প্রতিটি দিবস-রজনীতে দান করেছেন মুষলধারা বৃষ্টির মত অশেষ খায়ের-বরকত এবং অফুরন্ত কল্যাণ।

এ মাসে বান্দা পার্থিব সকল চাহিদা বিসর্জন দিয়ে আল্লাহর দয়া ও রহমত লাভ করবে, অতীতের সকল পাপাচার থেকে ক্ষমা চেয়ে নতুনভাবে ঈমানী জিন্দেগীর...

রোযা নিয়ে অবাক করা তথ্য শুনুন!