Monday, December 21, 2020

২০১ গম্বুজ মসজিদে জুমা

২০১ গম্বুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি এখনো নির্মাণাধীন।

এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউরিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত।
অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি। এদের প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট। শূল মসজিদের চার কোণায় রয়েছে ৪টি মিনার। এদের প্রত্যেকের উচ্চতা ১০১ ফুট। পাশাপাশি আরও চারটি মিনার আছে ৮১ ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। এর উচ্চতা ৪৫১ ফুট। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদের একসঙ্গে প্রায় ১৫ হাজার মসল্লি নামায আদায় করতে পারবেন।

গত ১৮ই ডিসেম্বর ২০২০ইং শুক্রবার মসজিদটিতে জুমার নামাযের ইমামতি করেন দেশের প্রখ্যাত আলেম, দেশ বরেণ্য বক্তা মুফতী আব্দুল মোমেন মুরাদাবাদী সাহেব খতিব: বায়তুন নাজাত জামে মসজিদ, সদরঘাট। পরিচালক: মদিনাতুল উলুম মাদরাসা, মালিবাগ, ঢাকা।



Sunday, December 13, 2020

হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমীকে শেষ দেখা😢

-ইন্না-লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন-
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব ১৩ ডিসেম্বর দুপুরে আমাদের সকলকে এতিম করে না ফেরার দেশে চলে গেলেন...
আল্লাহ পাক তাঁর জীবনের সকল দ্বীনী খেদমাতকে কবুল করে জান্নাতের সু-উচ্চ মাক্বাম নছিব করুন এবং হযরতের দারাজাতকে বুলুন্দ করুন। আমীন



Sunday, November 29, 2020

ইবরাহীম নবীর ভাস্কর্য-মূর্তি ভাঙ্গা হলো মক্কায়!

ভাস্কর্য বনাম মূর্তি

ভাস্কর্যের উৎস সম্পর্কে জানুন। দলান্ধ হয়ে জীবনের সবচেয়ে দামী সম্পদ ‘ঈমান‘ নষ্ট করবেন না।
আল্লাহর কসম! ওলামায়ে কেরাম আপনাদের শত্রু নয়। যদি সম্ভব হতো, ওলামায়ে কেরাম আপনাদের ঈমান হারানোর ঔদ্ধত্য-প্রতিযোগিতা দেখে হৃদয় বের করে রক্তক্ষরণ দেখাতেন।

আরও পড়ুন: https://www.facebook.com/MaolanaMamunulHaque/posts/3437872092963621

বিস্তারিত শুনুন মুফতী আব্দুল হালীম সাহেবের মুখে...


Wednesday, November 11, 2020

কোরআনকে শুধু তাবিজ বানাচ্ছেন না তো!

তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর নামই কি কুরআন?

মুফতী মাহমুদ হাসান হাবীবি 

 


Wednesday, September 23, 2020

কারা হত্যা করেছিলো আল্লামা শফি হুজুরকে?

কারা হত্যা করেছিলো আল্লামা আহমদ শফী সাহেবকে? আসল ঘটনা শুনুন মামুনুল হক ও মাওলানা নূরুল ইসলাম জিহাদী সাহেবের মুখে।



Sunday, September 6, 2020

Story of Bani Israel

বণী ইসরাঈলের অহেতুক প্রশ্নের নাই শেষ
কী সব প্রশ্ন করে শুনুন 


Tuesday, August 18, 2020

ইমাম মাহদির মিথ্যা দাবিদার | মুস্তাক মুহাম্মাদ আরমান খান

মুশতাক মুহাম্মদ আরমান খান নামে এক ব্যক্তি নিজেকে মাহদি দাবী করেছেন। মাহদি সংক্রান্ত হাদিসগুলোকে উদ্ভট গানিতিক ব্যখ্যার মাধ্যমে তিনি নিজের দাবী প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। তার দাবী অনুসারে ইতিমধ্যে তিনশোর বেশি লোক তার হাতে বাইয়াত দিয়েছে।
মাহদি দাবিদারদের এই সিলসিলা নতুন নয়। হিজরী দ্বিতীয় শতাব্দী থেকেই একের পর এক মাহদি দাবিদারের আবির্ভাব ঘটেছে। ১১৬ হিজরীতে খলিফা হিশাম বিন আবদুল মালিকের শাসনামলে আল হারিস বিন সুরাইজ নামে এক ব্যক্তি নিজেকে মাহদি দাবী করে এবং খোরাসানের আমিরের বিরুদ্ধে লড়াই করে।(১)



মাহদি সংক্রান্ত একটি হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলে যাবে।(২)
এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে অনেকে নিজের সন্তানের নাম মাহদি রেখেছিলেন। এমনই একজন আব্বাসি খলিফা আবু জাফর মানসুর। তার মূল নাম ছিল আবদুল্লাহ। তিনি ভেবে দেখলেন তার নাম মাহদির পিতার নামের সাথে মিলে যাচ্ছে তাই তিনি নিজের সন্তানকে উপাধি দেন মাহদি। এ সম্পর্কে ইবনু কাসির লিখেছেন, তাকে আল-মাহদি উপাধি দেয়া হয়েছিল এ আশায় যে তিনিই হবেন হাদিসে উল্লেখিত মাহদি, কিন্তু বাস্তবে তা আর হয়নি।(৩)
সুদান ও মরক্কোতে অনেকেই নানা সময় নিজেকে মাহদি দাবী করেছিলেন। মরক্কোর বিখ্যাত আলেম ইবনু তুমার্তও নিজেকে মাহদি দাবী করেছিলেন। (৪) ভারতবর্ষেও এক সময় মাহদি আন্দোলনের নামে অনেক মাহদি দাবিদারদেও আবির্ভাব হয়েছে। কথিত এই ‘মাহদি আন্দোলনের’ সূচনা ঘটে মীর সাইয়েদ মুহাম্মদ জৌনপুরীর হাত ধরে। ৯০১ হিজরিতে হজ্বের সফরে তিনি নিজেকে মাহদি দাবী করেন। তার অনেক ভক্ত অনুসারী জুটে যায়। ৯১০ হিজরী তথা ১৫০৪ খ্রিস্টাব্দে তিনি মারা যান। (৫)
বাঙ্গালী মুসলমানদের মধ্যেও মাহদি দাবিদারের আবির্ভাব হয়েছিল। শেখ আলায়ি নামে একজন বাঙ্গালী মুসলমান নিজেকে মাহদি দাবী করেছিলেন। ১৫৫০ সালে ইসলাম শাহর আদেশে তাকে হত্যা করা হয়।(৬)
মাহদি দাবিদারদের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, তারা ছিলেন পন্ডিত ব্যক্তি ও সুবক্তা। ইবনু তুমার্ত সম্পর্কে ইবনু খালদুন উচ্ছ্বসিত স্বরে লিখেছেন, ইলমের টগবগে সমুদ্র ও প্রদীপ্ত তারকা হয়ে তিনি মাগরেবে ফিরে আসেন। (৭) সৈয়দ মুহাম্মদ কিংবা শেখ আলাই তারাও ছিলেন পন্ডিত ও সুবক্তা। ফলে তারা দ্রুতই প্রচুর অনুসারী জুটিয়ে ফেলতে পেরেছিলেন।
মুশতাক মুহাম্মদ আরমান খান এদিক থেকে অনেক পিছিয়ে। সংখ্যাতত্ত্বের কিছু জটিল ও চটকদার থিউরি ছাড়া তার জ্ঞানরাজ্য শূন্য আবার তিনি সুবক্তা নন। অসম্ভব পরিমান ধৈর্য্য শক্তির অধিকারী না হলে তার একটি আলোচনাও শুনে শেষ করা সম্ভব নয়। ফলে তার পক্ষে অনুসারী জোটানোও সহজ হচ্ছে না।
-
ব্যক্তিগতভাবে মুশতাক মুহাম্মদ আরমান খানকে চেনেন এবং দীর্ঘ সময় একসাথে চলাফেরা করেছেন এমন অনেকের বক্তব্য হলো, ব্যক্তিজীবনে মুশতাক অত্যন্ত ধার্মিক ও পরহেজগার মানুষ ছিলেন। ব্যক্তিগত ইবাদতে ছিলেন বেশ এগিয়ে। এমন একজন মানুষ কী করে নিজেকে এই উদ্ভট ও ভয়ংকর অবস্থানে নিয়ে এসেছেন তা নিয়ে বিস্ময় জেগেছে তার পরিচিত অনেকের মনে।
-
মুশতাক আরমান খানের বর্তমান অবস্থান আমাদেরকে একটি বার্তাই দেয়, আর তা হলো, হেদায়াত আল্লাহর হাতে। বান্দাদের অন্তরের চাবিকাঠিও আল্লাহর হাতেই। তিনি যাকে চান তাকে হেদায়াত দান করেন আবার যাকে চান তাকে হেদায়াতের পর বিভ্রান্ত করেন। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা
لَقَدْ أَنزَلْنَا آيَاتٍ مُّبَيِّنَاتٍ وَاللَّهُ يَهْدِي مَن يَشَاء إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
আমি তো সুস্পষ্ট আয়াত সমূহ অবর্তীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন।(৮)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
فَأَمَّا الَّذِينَ آمَنُواْ بِاللّهِ وَاعْتَصَمُواْ بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيمًا
অতএব, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে তিনি তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মত সরল পথে তুলে দেবেন। (৯)
অন্য একটি আয়াতে আল্লাহ বলেন,
وَالَّذِينَ كَذَّبُواْ بِآيَاتِنَا صُمٌّ وَبُكْمٌ فِي الظُّلُمَاتِ مَن يَشَإِ اللّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে মূক ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। (১০)
এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয়, হেদায়াত একমাত্র আল্লাহর হাতে। তার সাহায্য ছাড়া দ্বীনের পথে অটল থাকা সম্ভব নয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের পথে অটল থাকার জন্য দোয়া শিখিয়েছেন,
يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّت قَلْبِي عَلَى دِينِكَ
হে অন্তরসমূহের পরিবর্তনকারী। আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। (১১)
আল্লাহ দ্বীনের পথে চলার তাওফিক দিয়েছেন বলেই নিজেকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। হেদায়াত আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। কোনো কারণে রুষ্ট হলে তিনি এই নেয়ামত আবার কেড়ে নিতে পারেন। ফলে সবসময় বিনীত থেকে আল্লাহর কাছে হেদায়াতের উপর অটল থাকার দোয়া করে যাওয়াই মুমিন বান্দার কাজ। দ্বীনের উপর চলার পথে ইস্তিকামাত বা অটল-অবিচল থাকা অনেক জরুরী বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই বিষয়ে নবিজিকে আদেশ করে বলেন,
فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ۚ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
তুমি (দ্বীনের পথে) দৃঢ়পদ হয়ে সোজা চলতে থাক, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, এবং তোমার সাথে যারা তওবা করেছে (তারাও) এবং সীমালঙ্ঘন করো না। তোমরা যা কিছু করছ, নিশ্চয়ই তিনি তার প্রতি দৃষ্টি রাখেন। (১২)
হজরত উমর ইবনুল খাত্তাব (রা) বলেন,
الِاسْتِقَامَةُ أَنْ تَسْتَقِيمَ عَلَى الْأَمْرِ وَالنَّهْيِ، وَلَا تَرُوغَ رَوَغَانَ الثَّعْلَبِ
ইস্তিকামাত হচ্ছে আল্লাহর আদেশ-নিষেধের উপর দৃঢ় থাকা, শেয়ালের মত এদিক সেদিক বিচরণ না করা। (১৩)
যারা জীবনের শেষ পর্যন্ত দ্বীনের উপর অটল থাকতে পারবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিশেষ সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ
নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন।ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর। এটা ক্ষমাশীল করুনাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। (১৪)
হাসান বসরি রহিমাহুল্লাহর সামনে যখন এই আয়াত তেলাওয়াত করা হত তখন তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আমাদের রব। আপনি আমাদেরকে ইস্তিকামাত দান করুন। (১৫)
সালাফে সালেহিনের জীবনি পাঠ করলে আমরা দেখি, জীবনের নানা ধাপে ও বিপর্যয়ে তারা দ্বীনের উপর অটল থেকেছেন। ধৈর্যের সাথে সকল বিপদ-আপদ মোকাবেলা করেছেন কিন্তু দ্বীন থেকে বিচ্যুত হননি। ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ তাই সালাফদের উক্তি উদ্ধৃত করেছেন,
كُنْ صَاحِبَ الِاسْتِقَامَةِ، لَا طَالِبَ الْكَرَامَةِ. فَإِنَّ نَفْسَكَ مُتَحَرِّكَةٌ فِي طَلَبِ الْكَرَامَةِ. وَرَبَّكَ يُطَالِبُكَ بِالِاسْتِقَامَةِ
অবিচলতার সাথী হও, (মানুষের কাছে) সম্মান-মর্যাদার অন্বেষণকারী হয়ো না । তোমার অন্তর মর্যাদা পেতে চায়, কিন্তু তোমার রব বলেন অবিচলতার (ইস্তিকামাত) মাধ্যমে সম্মান ও মর্যাদা লাভ করতে’’। (১৬)
দ্বীনের পথে অটল অবিচল থাকার জন্য জরুরি হলো বিশুদ্ধ তাওহিদ। ইবনু রজব হাম্বলি বলেন, ইস্তিকামাতের মূল হলো তাওহিদের উপর অন্তরের ইস্তিকামাত প্রতিষ্ঠিত হওয়া। অন্তর যখন আলালহর পরিচয় লাভ করে, তাতে গেড়ে বসে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয়, তার প্রতি ভরসা ও তিনি ছাড়া অন্য সবকিছু থেকে বিমুখতা, তখন প্রতিটি অঙ্গই আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকে। অন্তর হলো রাজার মতো, অন্য অঙ্গগুলো তার সেনাবাহিনী। যখন রাজা অবিচল হয়ে যান তখন সেনাবাহিনীও তাকে অনুসরণ করে। (১৭)
আল্লাহ আমাদের সবাইকে তার মারিফাত দান করুক। আমাদের অন্তরসমূহকে দ্বীনের উপর অটল রাখুন। নানা আধুনিক মতবাদ ও ব্যখ্যার ভীড়ে আমাদের আকিদাকে বিশুদ্ধ রাখার তাওফিক দিক। আমিন।


সূত্র
১। তারিখুত ত্যাবারি, ৯/৬৬
২। সুনানে আবু দাউদ, ৪২৮১। জামে তিরমিযি, ২২৩০।
৩। আল বিদায়া ওয়ান নিহায়া, ১০/১৫১
৪। শাজারাতুয যাহাব ফি আখবারি মান যাহাব, ৬/১১৭
৫। নুজহাতুল খাওয়াতির, ৭/৩২৪
৬। মুন্তাখাবুত তাওয়ারিখ, ১/৪০৮
৭। তারিখে ইবনে খালদুন, ৬/২২৬
৮। সুরা নুর, আয়াত-৪৬
৯। সুরা নিসা, আয়াত-১৭৫
১০। সুরা আনআম, ৩৯
১১। জামে তিরমিযি, ৩৫২২
১২। সুরা হুদ, আয়াত-১১২
১৩। তাফসিরে বাগাবি, ৪/২০৩
১৪। সুরা ফুসসিলাত, ৩০-৩২
১৫। তাফসিরুত তাবারি, ২১/৪৬৫
১৬। মাদারিজুস সালিকিন, ২/১০৬
১৭। জামিউল উলুমি ওয়াল হিকাম, ৩৮৬

Monday, August 10, 2020

বর্ণবৈষম্য বিষয়ে ইসলাম কী বলে ❓

বর্ণবৈষম্য বিষয়ে ইসলাম কী বলে ❓
বর্ণবাদ ও ইসলাম








Friday, July 31, 2020

যে মাসআলা না জানলে আপনার কুরবানী হবে না

কুরবানীর কতিপয় মাসালা
মুফতী আব্দুল হালীম



Saturday, July 25, 2020

কত টাকা থাকালে আপনি কুরবানী করবেন

কুরবানীর মাসআলা
মুফতী আব্দুল হালীম



Saturday, July 18, 2020

যিলহজ্জ মাসের ২টি গুরুত্বপূর্ণ আমল

কুরবানী বিষয়ে কতিপয় ভুল ধারনা
২টি গুরুত্বপূর্ণ আমল




Saturday, July 11, 2020

মুক্ত চিন্তাধারী তাসলিমা নাসরিনের অবাক করা তথ্য

মুক্ত চিন্তাধারী তাসলিমা নাসরিনের অবাক করা তথ্য

ইসলামের আলোকে সমাধান

Mufti Abdul Halim



Saturday, July 4, 2020

সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার

সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা

একটি যুক্তিযুক্ত আলোচনা



Saturday, May 23, 2020

Saturday, May 16, 2020

রমযানের কিছু আমল যা স্বয়ং নবী (স.) করেছেন


রমযান কিভাবে কাটাতেন নবীজি 
কী কী আমল করতেন 
মুফতী আব্দুল হালীম । খতীব: বায়তুল আজমত জামে মসজিদ, মিরপুর-১২




Saturday, May 9, 2020

যাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা

১ মাস পরে জুমা আদায় | যাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা
মুফতী আব্দুল হালীম


Monday, April 20, 2020

মহামারীর আমল

মহামারীতে এই ২টি আমল যা প্রত্যেক মুসলমানের জানা খুবই জরুরী
মুফতী আব্দুল মোমেন মুরাদাবাদী

Wednesday, April 8, 2020

শবে বরাতের সুস্পষ্ট দলীল শুনুন | মুফতী আব্দুল হালীম

আর নয় কাঁদা ছোড়াছুড়ি, শবে বরাতের সুস্পষ্ট দলীল এবং আমাদের কিছু গোড়ামি।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, আমীন।
মুফতী আব্দুল হালীম

Monday, April 6, 2020

Saturday, April 4, 2020

#CoronaVirus | করোনায় অসহায় বিশ্ব | মুক্তির পথ | নূরুল্লাহ মারূফ

করোনায় অসহায় বিশ্ব | মুক্তির পথ

নূরুল্লাহ মারূফ


Saturday, March 28, 2020

চলমান মহামারি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা | আমলটি একবার হলেও ক...

সমসাময়িক মহামারি রূপে আগত করোনা ভাইরাস বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করলেন মুফতী আব্দুল হালীম।

Thursday, March 26, 2020

নবী মুহাম্মাদ (স.) এর সৃষ্টির রহস্য | Mufti Abdul Momin Moradabadi

নবী মুহাম্মাদ (স.) এর সৃষ্টির রহস্য

মুফতী আব্দুল মোমেন মুরাদাবাদী



Saturday, March 14, 2020

মায়ের কান্নার ওয়াজ | সব সন্তানের একবার হলেও শোনা উচিত | ইলিয়াছুর রহমান জ...

মিরপুর ১২ ‘ধ’ ব্লক এর #বায়তুর_রহমান_জামে_মসজিদ ও #নুরুল_কুরআন_মাদরাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দু‘আর মাহফিল।
মায়ের কান্নার ওয়াজ | সব সন্তানের একবার হলেও শোনা উচিত | ইলিয়াছুর রহমান জিহাদী

#লাব্বাইক_টিউব #Labbaik_Tube

Friday, February 21, 2020

কারুনের কঠিন পরিণতি || মুফতী আব্দুল হালীম

বান্দার প্রতি আল্লাহর কত বড় দয়া জানেন কি??
<আমলের নিয়তে পুরোটা শুনুন>



Sunday, January 26, 2020

মুত্তাকির ৩য় গুণ । মুফতী আব্দুল হালীম

মুত্তাকির গুণাবলী নিয়ে সুন্দর আলোচনা করেছেন হুজুর। 
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন।

Monday, January 20, 2020

How to read women's prayers । মহিলাদের নামায পড়ার সঠিক নিয়ম

মহিলাদের নামায পড়ার সঠিক নিয়ম

মুফতী আব্দুল হালীম

গোপনে অন্যের Messenger Chat পড়া যাবে কিনা? মিজানুর রহমান আজহারী

ইহাই ইসলাম
মিজানুর রহমান আজহারী



Saturday, January 18, 2020

বছরের সর্বপ্রথম মাহফিল। কোকিলকণ্ঠে কাপালেন মিরপুরবাসীকে

কোকিলকণ্ঠে কাপালেন মিরপুরবাসীকে

আলোচক: মাওলানা মুফতী আব্দুল মোমেন মুরাদাবাদী

আশ্চর্য ঘটনা...
হিন্দুস্তানের সকল ডাক্তার যেখানে হার মানলো!

Monday, January 13, 2020

Sunday, January 5, 2020

নবী হবেন কারা? মুফতী আব্দুল হালীম

নবী হবেন কারা?
মুফতী আব্দুল হালীম

এ ধরনের তথ্য আমাদের সকলের জানা থাকা দরকার।

Saturday, January 4, 2020

জুমার বয়ান । মুমিন কারা?? মুফতী আব্দুল হালীম #লাব্বাইক_টিউব #Labbaik_Tube

জুমার বয়ান । মুমিন কারা??

মুফতী আব্দুল হালীম

মুমিনের পরিচয় জানা সকল মুসলমানের জন্য আবশ্যক।

জুমার বয়ান । মুমিন কারা?? মুফতী আব্দুল হালীম #লাব্বাইক_টিউব #Labbaik_Tube

জুমার বয়ান । মুমিন কারা??

মুফতী আব্দুল হালীম

মুমিনের পরিচয় জানা সকল মুসলমানের জন্য আবশ্যক।

Wednesday, January 1, 2020