২০১ গম্বুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি এখনো নির্মাণাধীন।
এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউরিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত।
অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি। এদের প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট। শূল মসজিদের চার কোণায় রয়েছে ৪টি মিনার। এদের প্রত্যেকের উচ্চতা ১০১ ফুট। পাশাপাশি আরও চারটি মিনার আছে ৮১ ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। এর উচ্চতা ৪৫১ ফুট। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদের একসঙ্গে প্রায় ১৫ হাজার মসল্লি নামায আদায় করতে পারবেন।
গত ১৮ই ডিসেম্বর ২০২০ইং শুক্রবার মসজিদটিতে জুমার নামাযের ইমামতি করেন দেশের প্রখ্যাত আলেম, দেশ বরেণ্য বক্তা মুফতী আব্দুল মোমেন মুরাদাবাদী সাহেব। খতিব: বায়তুন নাজাত জামে মসজিদ, সদরঘাট। পরিচালক: মদিনাতুল উলুম মাদরাসা, মালিবাগ, ঢাকা।
HOME
No comments:
Post a Comment
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।